সিরাজগঞ্জে যুবদলের সাবেক সভাপতি এরশাদুর রহমান নীরুর মৃত্যুতে হারুন অর রশিদ খান হাসানের শোক
৩১ আগস্ট, ২০২৬ এ ২:০০ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও নির্বাচিত সভাপতি, রাজশাহী বিভাগীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র-যুবনেতা এরশাদুর রহমান নীরু আর নেই। সোমবার (৩১ আগস্ট ২০২৬) তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুক্তারপাড়া এলাকার বাসিন্দা এরশাদুর রহমান নীরু দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং এ আন্দোলনের সময় দীর্ঘদিন কারাভোগ করেন।
১৯৯১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনেগালে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে সফরসঙ্গী হিসেবেও তিনি অংশ নেন।
এরশাদুর রহমান নীরু একসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, এরশাদুর রহমান নীরু দীর্ঘদিন মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মরহুমের জানাজা নামাজ সোমবার বাদ আসর মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে মালসাপাড়া পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
হারুন অর রশিদ খান হাসান দেশবাসীর নিকট দোয়া চেয়ে আরো বলেন মহান আল্লাহ তায়ালা মরহুম এরশাদুর রহমান নীরুকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন—আমিন।
The post সিরাজগঞ্জে যুবদলের সাবেক সভাপতি এরশাদুর রহমান নীরুর মৃত্যুতে হারুন অর রশিদ খান হাসানের শোক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
পিপুলবাড়িয়া বাজারে বাসদের মানববন্ধনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে মানববন্ধন ও সমাবেশ
৩১ আগস্ট, ২০২৬ এ ১২:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ৩০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা
৩১ আগস্ট, ২০২৬ এ ১২:২০ PM · BD Bulletin
সিরাজগঞ্জে সাবেক যুবদল নেতা এরশাদুর রহমান নীরু অসুস্থ,তারেক রহমানের সুদৃষ্টি কামনা
৩১ আগস্ট, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ১০ বছর পাখিদের খাওয়াচ্ছেন ব্যবসায়ী বুদ্ধ
৩০ আগস্ট, ২০২৬ এ ১১:৫৫ PM · dailykaratoa.com
