সিরাজগঞ্জে সাবেক যুবদল নেতা এরশাদুর রহমান নীরু অসুস্থ,তারেক রহমানের সুদৃষ্টি কামনা
৩১ আগস্ট, ২০২৬ এ ১২:০৬ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদুর রহমান নীরু দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও কিডনিজনিত জটিলতায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ডায়ালসিসের ব্যবস্থা করতে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, এরশাদুর রহমান নীরু বর্তমানে সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালসিস প্রয়োজন হচ্ছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখতে নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছে তার পরিবার।
তার সহকর্মীরা জানান, সরকারি হাসপাতালে ডায়ালসিসের সুযোগ থাকলেও গুরুতর শারীরিক অবস্থার কারণে প্রয়োজনীয় নিবিড় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, বেসরকারি হাসপাতালে ডায়ালসিসের সুবিধা থাকলেও প্রয়োজনীয় সিসিইউ বা আইসিইউ সুবিধা না থাকায় সেখানেও চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। সিরাজগঞ্জের বাইরে ডায়ালসিসের পাশাপাশি আইসিইউ সুবিধাসম্পন্ন হাসপাতালে চিকিৎসা করাতে হলে যে বিপুল ব্যয় হবে, তা বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এরশাদুর রহমান নীরু একসময় সিরাজগঞ্জসহ দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম প্রধানমন্ত্রিত্বের সময় রাষ্ট্রীয় সফরে সেনেগাল সফরেও তিনি সফরসঙ্গী হিসেবে ছিলেন বলে তার রাজনৈতিক সহকর্মীরা জানান।
রাজনৈতিক জীবনে তিনি সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এরশাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন বলে সহকর্মীরা জানান।
সাবেক সহকর্মী ও রাজনৈতিক নেতারা এরশাদুর রহমান নীরুর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা এবং বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা পেলে দ্রুত উন্নত চিকিৎসার মাধ্যমে এরশাদুর রহমান নীরু সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
The post সিরাজগঞ্জে সাবেক যুবদল নেতা এরশাদুর রহমান নীরু অসুস্থ,তারেক রহমানের সুদৃষ্টি কামনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ১০ বছর পাখিদের খাওয়াচ্ছেন ব্যবসায়ী বুদ্ধ
৩০ আগস্ট, ২০২৬ এ ১১:৫৫ PM · dailykaratoa.com
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা মোস্তফা জামানের শুভেচ্ছা ও অভিনন্দন
৩০ আগস্ট, ২০২৬ এ ৯:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচিতে মাদক ও যানজট নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
৩০ আগস্ট, ২০২৬ এ ৯:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গুমের অভিযোগ তদন্তে স্বাধীন মানবাধিকার কমিশনের ক্ষমতা চেয়ে রাজশাহীতে মানববন্ধন
৩০ আগস্ট, ২০২৬ এ ৯:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় ডু সামথিং ফাউন্ডেশন এর গরু উপহার পেলো অসহায় পরিবার
৩০ আগস্ট, ২০২৬ এ ৮:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১৫ শ’ গাছ বিতরণ
৩০ আগস্ট, ২০২৬ এ ৪:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
