সিরাজগঞ্জে ১০ বছর পাখিদের খাওয়াচ্ছেন ব্যবসায়ী বুদ্ধ
৩০ আগস্ট, ২০২৬ এ ১১:৫৫ PM

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প কম-বেশি আমরা সবাই জানি। যার বাঁশির সুরে চলে আসে শহরের সব ইঁদুর। ঠিক তেমনই এক বাঁশিওয়ালা সিরাজগঞ্জের কামারখন্দের কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ। তবে বাঁশির সুরে নয়, তার ডাকে ছুটে আসে হাজারো পাখি। এ যেন মানুষের প্রতি নিরীহ প্রাণীর বিশ্বাস ও ভালোবাসার নিদর্শন। এভাবে গত ১০ বছর প্রতিদিন পাখিদের খাওয়ান তিনি।
২০১৬ সালের দিকে হঠাৎ কিছু ফলমূল, বিস্কুট ও চানাচুর দিয়ে পাখিদের খাওয়ানো শুরু করেছিলেন বুদ্ধ। এরপর থেকে তা নেশায় পরিণত হয়েছে তার। প্রতিদিন গ্রামের বাড়ির মসজিদে ফজরের নামাজ শেষে হেঁটে জামতৈল বাজারে যাওয়ার জন্য রওনা দেন বুদ্ধ। এসময় তার পেছন পেছন প্রায় এক কিলোমিটার চলে আসে পাখির ঝাঁক। বাজারের আড়তে পৌঁছানোর পরই চানাচুরের জার হাতে নিয়ে পাখিদের খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন তিনি।
পাখিপ্রেমী বুদ্ধ বলেন, কামারখন্দের মসজিদে ফজরের নামাজ পড়ে আসি। তখনই পাখিরা বের হয়। পাখিদের খাওয়াতে খাওয়াতে জামতৈল বাজারে নিয়ে চলে আসি। বাজার থেকে আমার বাড়ির দূরত্ব এক থেকে সোয়া এক কিলোমিটার। তিনি আরও বলেন, ১০ বছর পাখিদের খাওয়াচ্ছি। বাজারের সবচেয়ে ভালো চিকন চানাচুর কিনে পাখিদের খাওয়াই। এটা করতে আমার কোনো ক্লান্তি নেই।
আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছেন ততদিন পাখিদের এভাবে খাওয়াব। পরিবারের সদস্যরাও আমার এই কাজের সাতে একমত। বাজারের ব্যবসায়ী গোলাম হোসেন বলেন, এটা একটা ভালো উদ্যোগ। আল্লাহ ওনার মাধ্যমে পাখিদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। এই কাজগুলো সবাই করে না। শুধু পাখি না, যে কোনো প্রাণীকে খাবার দেওয়া সওয়াবের কাজ।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাবেক যুবদল নেতা এরশাদুর রহমান নীরু অসুস্থ,তারেক রহমানের সুদৃষ্টি কামনা
৩১ আগস্ট, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা মোস্তফা জামানের শুভেচ্ছা ও অভিনন্দন
৩০ আগস্ট, ২০২৬ এ ৯:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচিতে মাদক ও যানজট নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
৩০ আগস্ট, ২০২৬ এ ৯:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গুমের অভিযোগ তদন্তে স্বাধীন মানবাধিকার কমিশনের ক্ষমতা চেয়ে রাজশাহীতে মানববন্ধন
৩০ আগস্ট, ২০২৬ এ ৯:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় ডু সামথিং ফাউন্ডেশন এর গরু উপহার পেলো অসহায় পরিবার
৩০ আগস্ট, ২০২৬ এ ৮:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১৫ শ’ গাছ বিতরণ
৩০ আগস্ট, ২০২৬ এ ৪:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
