শাহজাদপুর সংবাদ

সলঙ্গায় ডু সামথিং ফাউন্ডেশন এর গরু উপহার পেলো অসহায় পরিবার

৩০ আগস্ট, ২০২৬ এ ৮:৫৫ PM

সলঙ্গায় ডু সামথিং ফাউন্ডেশন এর গরু উপহার পেলো অসহায় পরিবার

মো: আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় গতকাল শনিবার “সলঙ্গা ডাক্তার সোসাইটি”র তত্ত্বাবধানে ডু সামথিং ফাউন্ডেশনের ‘গরু বিতরণ প্রজেক্ট’ এর আওতায় এক অসহায় পরিবারকে একটি গরু উপহার দেওয়া হয়েছে।

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে গরু বিতরণ প্রজেক্ট’ এর আওতায় অসহায় পরিবারের মাঝে একটি গরু উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গরু পালন করে সুবিধাভোগীরা যাতে নিয়মিত আয় করতে পারেন এবং নিজেদের পরিবারের আর্থিক চাহিদা পূরণে সহায়তা করতে পারেন সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গরু প্রাপ্ত সুবিধাভোগী হলেন নতুনপাড়া সলঙ্গার রোড এক্সিডেন্টে নিহত সিএনজি চালক সুরমান আলীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫),নিহত সুরমান আলীর স্ত্রী গরু উপহার পেয়ে খুশিতে কেঁদে ফেলেন এবং বলেন আমি আমার এই আনন্দের কথা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এতটাই খুশি হয়েছি। আমি অন্তরের অন্তস্থল থেকে ডু সামথিং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তারা যেন ভবিষ্যতে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে সে জন্য আল্লাহর নিকট দোয়া করি। তিনি আরও বলেন আমার মতো অসহায় মানুষকে ডু সামথিং ফাউন্ডেশন যে উপকার করল আল্লাহ তাদের মঙ্গল করুক।

গরু উপহার হিসেবে প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছলাম আলী,ডা: মোঃ ওবাদুর রহমান,মো: আশরাফুল ইসলাম সহ অনেকে।ডু সামথিং ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয়,অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও অব্যাহত থাকবে।

The post সলঙ্গায় ডু সামথিং ফাউন্ডেশন এর গরু উপহার পেলো অসহায় পরিবার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ