শাহজাদপুর সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা মোস্তফা জামানের শুভেচ্ছা ও অভিনন্দন

৩০ আগস্ট, ২০২৬ এ ৯:৫৬ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মির্জা মোস্তফা জামান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির অবদান ও গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ ও উৎসবের দিন নয়, এটি দলের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্যকে নতুন করে স্মরণ করার দিন।

মির্জা মোস্তফা জামান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন দেশের উস্নয়নে ও জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করে যাচ্ছেন তেমনি সবাইকে সবার আগে বাংলাদেশ এই মুলনীতিকে বুকে ধারন নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জা মোস্তফা জামান দেশবাসীর শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করেন।

The post বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা মোস্তফা জামানের শুভেচ্ছা ও অভিনন্দন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ