সিরাজগঞ্জে মৃত ৬ পরিবহন শ্রমিকের পরিবার অনুদান পেলেন ১ লাখ ২০ হাজার টাকা অনুদান
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:২৭ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়।সংগঠন সূত্রে জানা যায়, ইউনিয়নের যেসব সদস্য স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ করেছেন, তাঁদের পরিবারকে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে, যেসব সদস্যের মাসিক চাঁদা অনিয়মিত ছিল, তাঁদের পরিবারকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে।অনুষ্ঠানে মোট ছয়জন মৃত সদস্যের পরিবারের মাঝে ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে নিয়মিত চাঁদা পরিশোধকারী তিন সদস্যের পরিবারকে ৩০ হাজার টাকা করে এবং অনিয়মিত চাঁদা পরিশোধকারী অপর তিন সদস্যের পরিবারের মনোনীত ব্যক্তিদের হাতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাবের উপস্থিতিতে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় সংগঠনের যুগ্ম-সম্পাদক খন্দকার দিদার আলম, সহ-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সেখ, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, সড়ক সম্পাদক মো. আব্দুস সাত্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জে মৃত ৬ পরিবহন শ্রমিকের পরিবার অনুদান পেলেন ১ লাখ ২০ হাজার টাকা অনুদান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়ায় পৌর মেয়র প্রার্থী মোঃ রফিকুল কমিশনারের গণ-সংযোগ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে ফগার স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ রবিনের স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা সভা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচিতে প্রামাণিক যুব সংগঠনের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
