তাড়াশে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০৫ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে স্থানীয় জনসাধারণের সঙ্গে উঠান বৈঠক করেছেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) জনবান্ধব পুলিশিং ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের লক্ষ্যে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে পুলিশ সুপার স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের মতামত ও সমস্যার কথা শোনেন।পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এলাকার যেকোনো অপরাধ বা আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও প্রয়োজনীয় পুলিশি সহায়তা নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।উঠান বৈঠকে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহুরুল ইসলাম, তাড়াশ থানার অফিসার ইনচার্জ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
The post তাড়াশে জনবান্ধব পুলিশিং নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়ায় পৌর মেয়র প্রার্থী মোঃ রফিকুল কমিশনারের গণ-সংযোগ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মৃত ৬ পরিবহন শ্রমিকের পরিবার অনুদান পেলেন ১ লাখ ২০ হাজার টাকা অনুদান
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে ফগার স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ রবিনের স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা সভা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচিতে প্রামাণিক যুব সংগঠনের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
