শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ রবিনের স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা সভা

১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM

সিরাজগঞ্জে প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ রবিনের স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা সভা

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন দুই’শত বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ (রবিন)-এর স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এ স্মরণ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস।

কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,রবীন্দ্রনাথ ঘোষ রবিন ছিলেন আমাদের মন্দির কমিটির একজন নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল সদস্য। মন্দিরের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর আন্তরিক অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রণজিৎ কুমার মন্ডল স্বপন বলেন,রবীন্দ্রনাথ ঘোষ রবিন শুধু একজন সহকর্মী ছিলেন না তিনি ছিলেন আমাদের আপনজন ও মন্দির পরিবারের একজন আন্তরিক মানুষ। তাঁর সঙ্গে দীর্ঘদিনের পথচলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে।মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর অবদান সবসময় আমাদের মনে থাকবে। তাঁর কর্ম ও স্মৃতির মধ্য দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি ও পরম কল্যাণ কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস,সহ সভাপতি মলয় গুহ যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,যুগ্ম -সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস,যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দাস,সাংগঠনিক সম্পাদক নীরদ রঞ্জন সরকার,সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র বর্মণ,কোষাধ্যক্ষ চন্দন সাহা,দপ্তর সম্পাদক ডা:বিপ্লব চন্দ্র বর্মন,সদস্য সহদেব ঘোষ,সদস্য লক্ষ্মী দাস,সদস্য দিলীপ শীল,সদস্য অশোক ঘোষ,প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ রবিন এর ছেলে সঞ্জয় ঘোষ জিতু সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য: গীতা পাঠ করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শীবপদ সূত্রধর। স্মরণ ও প্রার্থনা সভায় প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ (রবিন)-এর স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত মন্দির কমিটির সদস্যদের মাঝে নেমে আসে শোকের আবহ। তাঁর কর্মময় জীবন,মন্দিরের প্রতি আন্তরিকতা,দায়িত্ববোধ ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।

The post সিরাজগঞ্জে প্রয়াত রবীন্দ্রনাথ ঘোষ রবিনের স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ