শাহজাদপুর সংবাদ

বেলকুচিতে প্রামাণিক যুব সংগঠনের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM

বেলকুচিতে প্রামাণিক যুব সংগঠনের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ জুবায়ের হোসাইন,স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের বেলকুচিতে প্রামাণিক যুব সংগঠনের আয়োজনে ‘ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় বারুপুর আসাদুল একাদশ ও চরচালা কিশোর একাডেমি।খেলায় প্রামাণিক যুব সংগঠনের উপদেষ্টা ও বেলকুচি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া সভাপতিত্ব করেন।এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী এন্তাজ আলী প্রামাণিক, সাবেক কাউন্সিলর হাজী ইকবাল হোসেন আকাশ, প্রামাণিক যুব সংগঠনের সভাপতি ও বেলকুচি মডেল প্রেসক্লাবের সভাপতি রোকন উদ্দিন, সহ-সম্পাদক মোঃ আব্দুল মতিন, অর্থ সম্পাদক মোঃ সিয়াম, কার্যকরী সদস্য মোঃ জয়নাল আবেদীন প্রাং ও মোঃ শান্ত সরকার।টুর্নামেন্টটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন প্রামাণিক যুব সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ শাকিল হোসাইন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জুবায়ের প্রামাণিক, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রাসেল প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাকিল প্রামাণিক, মোঃ সাজু প্রামাণিক, সাদিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকরা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The post বেলকুচিতে প্রামাণিক যুব সংগঠনের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ