সিরাজগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৩ AM

সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে পৃথক দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামছুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সাগর শেখের ছেলে আলম শেখ এবং মুন্সিগঞ্জ জেলার উত্তর কাজী কসবা গ্রামের মৃত হাতেম কাজীর ছেলে কাজী দিপু ও মালির পাথর গ্রামের মৃত আব্দুল জয়নালের ছেলে সম্রাজ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি সকালে র্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান।
এ সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারত থেকে আমদানি করা নিষিদ্ধ ২৬৬ বোতল ফেনসিডিলসহ গাড়িচালক কাজী দিপু ও তার সহযোগী সম্রাজকে আটক করেন র্যাব সদস্যরা। এ ঘটনায় র্যাবের ডিএডি মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ কাজী দিপু ও তাঁর সহযোগী সম্রাজকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অপরদিকে, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। ওই দিন সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে, পৌর এলাকার পুঠিয়াবাড়ি আনারস ঘাট এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় ২৭ গ্রাম হেরোইন ও ৩০ পুরিয়া গাঁজাসহ আলম শেখকে আটক করা হয়। এ ঘটনায় শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আদালত আলম শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
