শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে মাইক্রোবাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

২৭ আগস্ট, ২০২৬ এ ৬:২৫ PM

সিরাজগঞ্জে মাইক্রোবাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানার মাইক্রোবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ পার্কিং পরিহার, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা এবং বেপরোয়া গতিতে যানবাহন না চালানোর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সরকারি কাজে মাইক্রোবাস অধিযাচনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাসহ পরিবহন খাতের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

সভায় মাইক্রোবাস মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পুলিশ সুপার তাদের বিভিন্ন সমস্যা ও বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আইনগতভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন।পুলিশ সুপার বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু ট্রাফিক বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আইন মেনে যানবাহন পরিচালনা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং মাইক্রোবাস মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The post সিরাজগঞ্জে মাইক্রোবাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ