সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯ তম কারামুক্তি দিবসে জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:০৬ PM

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯ তম কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও পরিচালনা করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান,সাব্বির হোসেন ভূইয়া সাফী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদার, জেলা জাসাস’র আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম রকিবুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র আশু রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।
The post সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯ তম কারামুক্তি দিবসে জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সংকটে সিরাজগঞ্জের তাঁত শিল্প, বন্ধ এক লাখ তাঁত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৫ PM · citizensvoicebd.com
সিরাজগঞ্জের উল্লাপাড়া ওভারপাস প্রকল্পের স্থাপনাগুলো এখনও অপসারণ হয়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১০ PM · nagorik tv
তাড়াশে ঈদগাহ মাঠকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জেরে সংঘর্ষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গুরুতর অসুস্থ সাইদুর রহমান বাচ্চু,উন্নত চিকিৎসায় পাঠানো হলো ঢাকায়
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর সন্ত্রাসী হামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত কর্মীর মৃত্যু
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৩ PM · nagorik tv
