গুরুতর অসুস্থ সাইদুর রহমান বাচ্চু,উন্নত চিকিৎসায় পাঠানো হলো ঢাকায়
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫০ PM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট:
উন্নত চিকিৎসার জন্য আজ রোববার দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে..
মানসিক চাপ ও প্রোপাগান্ডার শিকার হয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
উন্নত চিকিৎসার জন্য রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। তীব্র মাথাব্যথা ও বুকব্যথার কারণে সারারাত তিনি ঘুমাতে পারেননি। রোববার সকালে প্রথমে তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মানসিক চাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেন হেমারেজ) আশঙ্কা প্রকাশ করলে দ্রুত তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী শাহাদত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বাচ্চু ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দুপুরে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা দেশবাসীর কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
এদিকে বিএনপি নেতার এই হঠাৎ অসুস্থতার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অপপ্রচারকে দায়ী করছেন তার পরিবার।
সাইদুর রহমান বাচ্চুর ছেলে ও মেয়ে জানান, বিগত এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো কঠিন পরিস্থিতিতেও তাদের বাবাকে কখনো এতটা ভেঙে পড়তে দেখা যায়নি।
তারা আরো বলেন, গত তিন মাস ধরে একটি গোষ্ঠী এআই (AI) প্রযুক্তির সাহায্যে ভুয়া ছবি ও কনটেন্ট তৈরি করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিক হয়রানি করে আসছে।
তারা বলেন, তিনি যেন কোনো ধরনের আইনি বা শক্ত পদক্ষেপ না নেন, সে জন্য দলীয় শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দোহাই দিয়ে পরিবারকে নিবৃত্ত রাখতেন। দিনের পর দিন এই ধারাবাহিক মানসিক অত্যাচারের কারণেই আজ তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন।
পরিবারের স্বজনেরা অভিযোগ করে বলেন, তাকে নিয়ে যেভাবে পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়িয়ে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ করা হয়েছে, আমরা বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান টুকুর কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
The post গুরুতর অসুস্থ সাইদুর রহমান বাচ্চু,উন্নত চিকিৎসায় পাঠানো হলো ঢাকায় appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়া ওভারপাস প্রকল্পের স্থাপনাগুলো এখনও অপসারণ হয়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১০ PM · nagorik tv
তাড়াশে ঈদগাহ মাঠকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জেরে সংঘর্ষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর সন্ত্রাসী হামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত কর্মীর মৃত্যু
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৩ PM · nagorik tv
লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৪ PM · Corporate Sangbad
