তাড়াশে ঈদগাহ মাঠকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জেরে সংঘর্ষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM

তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ঈদগাহ মাঠকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে দেওড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে দেশিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি শাকিলসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠকে কেন্দ্র করে পূর্বের বিরোধ ও মামলা প্রত্যাহার না করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দেওড়া বাজার এলাকায় অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।আহতদের মধ্যে দেশিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি শাকিল ছাড়াও হাসিনা বেগম, মো. আব্বাস আলী ও শাহেদা বেগমের নাম জানা গেছে। এ ঘটনায় হাসান আলী (৪৫), পিতা—মৃত শাহজাহান আলী, আহত হয়েছেন বলেও জানা গেছে।অন্যদিকে, হামলার অভিযোগ ওঠা মো. জাহাঙ্গীর আলম বলেন, রাতে কয়েকজন তার স্থাপনা ভাঙতে এলে তিনি বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ছাত্রদল নেতা শাকিল মাথায় টিনের আঘাতে আহত হন বলে দাবি করেন তিনি।এ ঘটনায় দোকানদার ফজলার রহমানের দোকান ও স্থাপনা নিয়ে বিরোধের বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র/হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
The post তাড়াশে ঈদগাহ মাঠকে কেন্দ্র করে পুর্ব বিরোধের জেরে সংঘর্ষ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়া ওভারপাস প্রকল্পের স্থাপনাগুলো এখনও অপসারণ হয়নি
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১০ PM · nagorik tv
গুরুতর অসুস্থ সাইদুর রহমান বাচ্চু,উন্নত চিকিৎসায় পাঠানো হলো ঢাকায়
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর রহমান বকুলের ওপর সন্ত্রাসী হামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ PM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে জামায়াত কর্মীর মৃত্যু
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৩ PM · nagorik tv
লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৪ PM · Corporate Sangbad
