সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
২২ নভেম্বর, ২০২৬ এ ৬:৫১ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মওলানা ভাসানী কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে মওলানা ভাসানী কলেজের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রঞ্জন, সহসভাপতি অমর কৃষ্ণ দাস, মওলানা ভাসানী কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি আবুহেনা মোস্তফা নোমান আলাল, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক এস.এম. তানভীর মাহমুদ পলাশ এবং জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। পরে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মওলানা ভাসানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. সাদরিল আমিন।এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. জুয়েল রানা, মওলানা ভাসানী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শিশির রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, নবীন ও অধ্যয়নরত শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন নতুন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও নতুন প্রত্যাশার সঞ্চার করে।
The post সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
হামলার ঘটনায় অপপ্রচারের অভিযোগ,সুষ্ঠু তদন্ত দাবি ইঞ্জিনিয়ার আব্দুল মমিনের
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় শাহসুফি আমজাদ হোসেন চিশতীর ওরশ শরীফ অনুষ্ঠিত
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চালা ইসলামিয়া মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:১০ PM · nagorik tv
শাহজাদপুরে গরু বোঝাই একটি লছিমনের চাকা খুলে ১ জন নিহত আহত ৩
২২ নভেম্বর, ২০২৬ এ ৭:৪১ PM · https://www.dainiksokal.com/
