সিরাজগঞ্জে বিকল্প কর্মসংস্থানের লক্ষে ও ভিক্ষুক পুনর্বাসনে রিকশা প্রদান
৫ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৫ PM

মোঃ হোসেন আলী ছোট্র :
ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে দুইজন অসচ্ছল ও দুস্থ ব্যক্তির মাঝে রিকশা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে শহর সমাজসেবা কার্যালয়, সিরাজগঞ্জের উদ্যোগে এ রিকশা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুস্থ ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির অংশ হিসেবে দুইজন উপকারভোগীর হাতে এসব রিকশা তুলে দেওয়া হয়।
শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি উপকারভোগীদের হাতে রিকশার চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়সহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে স্বাবলম্বী করা এবং তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। শুধু আর্থিক সহায়তা নয়, বরং কর্মসংস্থানের উপকরণ প্রদান করে তাদের আত্মনির্ভরশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আয়বর্ধক এসব উপকরণের মাধ্যমে পুনর্বাসিত ব্যক্তিরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এতে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। পাশাপাশি তারা যেন পুনরায় ভিক্ষাবৃত্তিতে ফিরে যেতে বাধ্য না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, এ ধরনের পুনর্বাসনমূলক উদ্যোগ অব্যাহত থাকলে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী ধীরে ধীরে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন এবং সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবেন।
উল্লেখ্য, সরকারের এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় মানুষকে বিকল্প জীবিকার ব্যবস্থা করে দেওয়া, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করা।
The post সিরাজগঞ্জে বিকল্প কর্মসংস্থানের লক্ষে ও ভিক্ষুক পুনর্বাসনে রিকশা প্রদান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
