সিরাজগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস পেতে গাড়ির দীর্ঘ সারি
১৩ আগস্ট, ২০২৬ এ ৫:৪৮ PM

সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস-সংকটে দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা ও বিভিন্ন গাড়ির চালকেরা। গ্যাস নিতে কেউ ২৪ ঘণ্টা, কেউ ২৭ ঘণ্টা, আবার কেউ ২৮ ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন। অনেক চালক রাতে নিজেদের গাড়িতেই ঘুমিয়েছেন। এতে সড়কে যাত্রীরাও যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের আলবাট্রস এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সকাল থেকে সিরিয়ালে থাকলেও এখনো গ্যাস পাননি। এতে গ্যাসের আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন।
এনায়েতপুর-বেলকুচি সড়কের সিএনজিচালাক আনোয়ার হোসেন জানান, গতকাল বুধবার বেলা ১১টায় সিরিয়াল দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার একই সময়েও গ্যাস পাননি। তাঁর ভাষায়, ‘আমরা দিন আনি, দিন খাই। ২৪ ঘণ্টা ধরে অপেক্ষা করছি, এখনো গ্যাস পাইনি।’
ধানগড়া-কাঠেরপুল সড়কের সিএনজিচালক আব্দুল্লাহ বলেন, ‘২৭ ঘণ্টা ধরে অপেক্ষা করছি। বাসা দূরে হওয়ায় রাতে সিএনজিতেই ঘুমিয়েছি। কখন গ্যাস পাব, তারও কোনো নিশ্চয়তা নেই।’
শহর-পাইকোশা সড়কের চালক ইয়াছিন বলেন, রাতটি সিএনজির মধ্যেই কাটিয়েছেন। তাও গ্যাস পাননি।
শুধু সিএনজিচালক নন, দুর্ভোগে পড়েছেন অন্য গাড়ির চালকেরাও। হাইএসচালক জিহাদ বলেন, ‘গ্যাস না পাওয়ায় অপেক্ষা করতে করতে গাড়ি পরিষ্কার করেছি। কখন পাবো তাও জানি না।’
আলবাট্রস এনার্জি লিমিটেড সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা পলাশ বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তাঁর দাবি, সারা দেশেই একই অবস্থা। সরবরাহ পেলেই আমরা গ্যাস দিতে পারব।
এদিকে জামতৈলের এক যাত্রী বলেন, শহরে যাব। খুব দ্রুত যেতে হবে; তবে সিএনজিচালিত অটোরিকশা পাচ্ছি না। এখন অন্যভাবে শহরে যেতে হবে। গ্যাসের জন্য সিএনজিচালিত অটোরিকশা কম থাকায় একটু ভোগান্তি তো হচ্ছেই।
এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, অতিদ্রুতই গ্যাস-সংকট সমাধান হয়ে যাবে ৷ তবে এত লম্বা সময় ধরে গ্যাস-সংকটের বিষয়টি আমরা দেখছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। কথা বলে দেখি গ্যাস কখন পাবে বা কী অবস্থায় আছে এখন।
গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি
নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ইউএনও কার্যালয়ে হামলা, সরকারি কর্মকর্তা ও ৬ সাংবাদিককে মারধরের ঘটনায় এখনো মামলা হয়নি। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে হামলাকারীদের গ্রেপ্তার ও দুই ওসির প্রত্যাহার দাবি জানিয়েছেন...
মাগুরার শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির বনরুটির ভেতরে আস্ত একটি ধারালো ব্লেড পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উপজেলার হরিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।
নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া এলাকায় নেত্রকোনা- ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
সূত্র: Ajker Patrika
সম্পর্কিত সংবাদ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়পুর রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে খেলোয়াড় ও ব্যবসায়ীদের মানববন্ধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুর থানা ভবন ও স্থাপনা পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
