সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে শিউলী খাতুন (২০) নামে এক প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত স্বজনেরা হাসপাতালটিতে হামলা-ভাঙচুর করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শহরের মুজিব সড়কের পুরোনো কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের ভাই পান্না শেখ জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের মাহিমের স্ত্রী শিউলীকে প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সুলতান মাহমুদের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন হয়। এরপর বুকে তীব্র ব্যথা অনুভব করলে বিষয়টি চিকিৎসক ও পরিচালক কামাল তালুকদারকে জানানো হয়।
অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে পুনরায় অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। স্বজনদের দাবি, প্রায় ৮ ঘণ্টা পর রাত ২টার দিকে অচেতন অবস্থায় শিউলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পান্না শেখ। তিনি দায়ীদের গ্রেফতার ও হাসপাতালের লাইসেন্স বাতিলের দাবি জানান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।’
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে নম্রতা ও সৌজন্যে তৃণমূলে গ্রহণযোগ্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
