সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় নারীসহ দুই জনের যাবজ্জীবন কারাদন্ড
৫ নভেম্বর, ২০২৬ এ ৯:১৫ PM

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর মামলায় ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষনা করেন।এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করেছেন।দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ডুমুরিয়া গ্রামের মৃত আমাদুলের মেয়ে আইভি খাতুন ও একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ।মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৯ জুন রাতে র্যাব-১২’র সদস্যরা সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও টহল ডিউটিকরা কালে র্যাবের কাছে সংবাদ আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী তিশা স্পেশাল পরিবহনে একজন ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছেন। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে তিশা স্পেশাল পরিবহনে বাসটি ঘটনাস্থলে পৌঁছলে সিগন্যাল দিয়ে বাসটি থামায় র্যাব সদস্যরা। পরে বাস যাত্রী মামুনুর রশিদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪০৫ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়।অপর দিকে, ২০২১ সালের ২৭ জুলাই র্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের রোড গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস থেকে দুজন যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করে র্যাব সদস্যরা। পরে বাসযাত্রী আইভি খাতুনের শরীর তল্লাশী চালিয়ে ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় র্যাবের ডিএডি আব্দুল জলিল বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।স্বাক্ষ্য প্রমান শেষে আজ এই পৃথক দুটি মামলায় আসামী আইভি খাতুন ও মামুনুর রশিদকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আসামী সোমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।
পড়ুন : প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
