সিরাজগঞ্জে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক
২৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৮ PM

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ পৌরবাসীর নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পৌরসভার উদ্যোগে পানির পাইপলাইন স্থাপন ও মেরামতের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রেলগেট এলাকায় নিউ ঢাকা রোডস্থ নাগরিকদের দীর্ঘদিনের পানি সংকট ও ভোগান্তি দূরীকরণে গৃহীত এসব উন্নয়নমূলক কাজের গুণগত মান এবং অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শাহাদাত হুসেইন।
পৌর প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, পৌরবাসীর সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।নাগরিকদের পানি সরবরাহের সমস্যা দূর করতে পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই সিরাজগঞ্জ পৌরসভার প্রতিটি নাগরিক যেন নিরবচ্ছিন্ন পানি সরবরাহের সুবিধা পান।নাগরিক সেবার মানোন্নয়নে পৌরসভার এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য:পরিদর্শনকালে চলমান কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে ঝুট কাপড়ের কম্বল তৈরির ধুম
২৪ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৬ PM · Alokito Bangladesh
খেলাধুলাকে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
২৪ নভেম্বর, ২০২৬ এ ৮:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন সাবেক আওয়ামী লীগ নেতা রতন
২৪ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রতনকান্দিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ত্যাগী ও পরীক্ষিত নেতা আল-আমিন
২৪ নভেম্বর, ২০২৬ এ ৫:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
