সিরাজগঞ্জে নার্সারীতে উৎপাদিত চারা বিক্রিতে স্বচ্ছলতা ফিরছে কৃষকের
২৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৩১ PM

সিরাজগঞ্জে এবার ফলজ ও বনজসহ বিভিন্ন নার্সারীতে ভালো চারা উৎপাদন হচ্ছে । এসব বিভিন্ন জাতের উৎপাদিত চারার চাহিদাও বাড়ছে। বাজারে দাম ভালো থাকায় নার্সারী মালিক কৃষকেরা খুশি। ইতিমধ্যেই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের স্বচ্ছলতা ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ফলজ বনজ ওষুধী ফুল ও দেশি বিদেশি কলমের চারার নার্সারী রয়েছে। এসব নার্সারীতে বিশেষ করে ঝুঁকে পড়েছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। খরচ কম বেশি লাভে অনেক কৃষক বিভিন্ন সংস্থার ঋণ ও জমি লিজ নিয়ে এসব নার্সারী করছে। এ জেলায় বেশি নার্সারি রয়েছে শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এবং নার্সারী মালিক কৃষক সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ থেকে অনুমোদন নিয়ে এসব নার্সারী করেছে। এবার বেশির ভাগ নার্সারীতে এবার ভালো চারাও উৎপাদিত হচ্ছে এবং বাজারে চারার দাম ভালো থাকায় কৃষকেরা খুশি। তবে এরমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের ফিরোজ মোল্লার ছেলে শফিকুল ইসলাম (৩২) ও তার স্ত্রী পারভীন খাতুনের (২৬) যৌথ উদ্যোগে কান্দাপাড়া ু পাইকশা আঞ্চলিক সড়ক এলাকায় ভাই ভাই নার্সারী নামে ৫ টি নার্সারী করেছেন। তারা ১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে সাড়ে ৯ বিঘা জমি (১ বছরের জন্য) লিজ নেয়া হয় এবং ব্রাক ব্যাংকসহ বিভিন্ন এনজিও সংস্থা থেকে প্রায় ১৫ লাখ টাকা ঋণ নিয়ে এ জমিতে নার্সারী করা হয়েছে। এ নার্সারীর পরিচালক শফিকুর ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, এসব নার্সারীতে আমিসহ প্রতিদিন ৫ জন কর্মচারী ৫’শ টাকা করে মজুরি হারে কাজ করছেন এবং আমার স্ত্রী নার্সারীর প্রোপাইটার হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব নার্সারীতে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, মালটা, বাদামি, সুপারি, লেবু, সবেদা, কদবেল, বেল, লিচু, বড়ই, আপেল, নারিকেল ও কলমের চারা উল্লেখযোগ্য এবং এছাড়াও বিভিন্ন জাতের ফলজ, বনজ, ফুল ও ওষুধি চারা রয়েছে। বগুড়া, যশোর, খুলনাসহ বিভিন্ন স্থান থেকে এসব চারার বীজ সংগ্রহ করে নার্সারী করতে হয়। তিনি আরো বলেন, এ নার্সারীতে প্রতি বছর ব্যয় হয়ে থাকে প্রায় ১৫ লাখ টাকা এবং খরচ বাদে লাভ হয় প্রায় ২ লাখ টাকা। এ লাভের টাকা দিয়েই সংসার চলে এবং এতে আমিসহ অনেকের কিছুটা স্বচ্ছলতাও ফিরছে। এসব নার্সারীতে লাভের আশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ঝুকে পড়েছে এবং নার্সারী থেকেই চারা ব্যবসায়ীরা এসব চারা নিয়ে যায় এবং তারা বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এছাড়া স্থানীয়ভাবে এসব চারা ভালো দামে বিক্রি হয়ে থাকে এবং প্রতিবছর জেলা উপজেলায় বৃক্ষ মেলায় এসব চারা তোলা হয় এবং ভালো দামে বিক্রিও হয়ে থাকে। মেলায় নার্সারীতে ভালো অবস্থানের জন্য জেলা প্রশাসনের কাছ থেকে একাধিক পুরষ্কারও পেয়েছি। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ বলেন, জেলার বিভিন্ন স্থানে লাইসেন্সধারী নার্সারী মালিকদের নার্সারী কর্মকান্ডে বিভিন্ন পরামর্শ দেয়া হয়ে থাকে। এ পরামর্শে তারা নার্সারীতে বিভিন্ন জাতের ভালো চারা উৎপাদন করছে। বাজারে দাম ভালো থাকায় নার্সারী মালিকরা এখন খুশি। বিশেষ করে এ নার্সারীতে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের স্বচ্ছলতাও ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
সিরাজগঞ্জে নার্সারীতে উৎপাদিত চারা বিক্রিতে স্বচ্ছলতা ফিরছে কৃষকের
রংপুরে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা
ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
২৯ অক্টোবর সরকারি-বেসরকারি এলপিজির দাম নির্ধারণে বিইআরসির গণশুনানি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ গ্রেপ্তার
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক
২৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
২৫ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৮ PM · karatoa.com.bd
বর্ষায় জলরঙের ক্যানভাস, শীতে সোনালি শস্যের রাজ্য চলনবিল
২৫ অক্টোবর, ২০২৬ এ ৭:০৩ PM · বাংলা ট্রিবিউন
ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন লাল মিয়া,প্রতীক আনারস
২৫ অক্টোবর, ২০২৬ এ ৬:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
