শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৫ আগস্ট, ২০২৬ এ ৮:৫৪ PM

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে বিক্রি, ক্রয় রশিদ না থাকা এবং ভোজ্যতেলের মোড়কে লেবেল না থাকাসহ বিভিন্ন অপরাধে ওই অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক সোহেল শেখ এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে শহরের শহিদগঞ্জ, বাহিরগোলা, চৌরাস্তা ও গোশালা বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় ডিম, কাঁচাসবজি ও সুপারশপে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, দাম বেশি নেওয়া, ক্রয় রশিদ না থাকা ও ভোজ্যতেলের মোড়কে লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের সত্যতা মেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিসমিল্লাহ ডিমের আড়তের মালিক হাবিবুর রহমানকে ২ হাজার, মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স অ্যান্ড ডিমের আড়তের মালিক রুবেল হোসেনকে ৩ হাজার ও সুপারশপ এফ এম বাজারের প্রতিনিধি পারভেজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মিষ্টি-ফুলে ভোমরা জিরো পয়েন্টে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের বার্তা

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

অক্টোবরে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজু ও নুর আলম গ্রেপ্তার

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ