শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রি বাজারে অভিযান, জরিমানা ৭ হাজার টাকা

১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৯ AM

সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রি বাজারে অভিযান, জরিমানা ৭ হাজার টাকা

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারসংলগ্ন বিলধলী ও শীলন্দা এলাকায় ডিমের খামার ও পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ডিমের দাম বেশি রাখা, ক্রয়-বিক্রয়ের রশিদে ডিমের মূল্য উল্লেখ না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স লোকমান পোল্ট্রি ফিডের ম্যানেজার মো. রকিকে ৫ হাজার টাকা এবং মেসার্স হেলাল উদ্দিন ডিমের আড়তের ম্যানেজার মো. ভাষান শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ডিম, পোল্ট্রি ও ব্রয়লারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, বাজারে স্বচ্ছতা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: Barta Bazar

সম্পর্কিত সংবাদ