সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশগত সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নাটোরের সিংড়ায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় এক ফলপ্রসূ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠান চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নানা জাতের গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাস, বিলদহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রশিদুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনর রশিদ।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে পরিবেশ সুরক্ষায় এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।
The post সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
একদল শুধু ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত: বগুড়ায় জামায়াতের আমির
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM · প্রথম আলো
স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:০৭ PM · dainiksokal.com
