সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি সদর থানার রাকিবুল হাসান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৮ PM

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
সিরাজগঞ্জ জেলার আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার মো. রাকিবুল হাসান। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক, সনদপত্র, ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সদর থানায় যোগদানের পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, “সবসময় চেষ্টা করে যাচ্ছি মানুষকে সেবা দিয়ে যেতে। থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করছি।”আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান।
এদিকে সদর থানার এসআই শরিফুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. রবিউল ইসলাম এবং কনস্টেবল মো. হাসান আলী ও মো. দেলোয়ার হোসেনকেও পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
এসময় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ ইউনিট ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: BD Bulletin
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
একদল শুধু ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত: বগুড়ায় জামায়াতের আমির
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM · প্রথম আলো
স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:০৭ PM · dainiksokal.com
