শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান

১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM

সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান

ছাম্মি আহমেদ আজমীর :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নির্দেশনায় এবং সিরাজগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো:রায়হান শেখের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জে যমুনার পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে যমুনার পারে শহর ছাত্র দলের নেতা রায়হান শেখ এর নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ইমরান হোসেন শেখ,ইসলামিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো: সৈনিক শেখ,সালমান সিয়াম সহ-সাংগঠনিক সম্পাদক,ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট,ঢাকা মহানগর উত্তর।

এছাড়াও কর্মসূচিতে ছাত্রদল,যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না এটি মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তারা আরও বলেন,তরুণ সমাজকে পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করতে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মতো কার্যক্রম চালিয়ে যেতে হবে। যমুনার পাড়সহ বিভিন্ন এলাকায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে।কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন,একটি গাছ মানে একটি ভবিষ্যৎ একটি সবুজ পৃথিবীর প্রত্যাশা।পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাই।

The post সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ