শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

১৮ আগস্ট, ২০২৬ এ ৯:৪৫ PM

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হতভাগ্য নারীর বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, সোমবার বিকেলে সম্ভবত উল্লেখিত স্থানে রেললাইন পার হচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। এ সময় তিনি ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে তার বিচ্ছিন্ন লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলাম সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই সংস্থা ইতিমধ্যেই স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

নোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, তদন্ত কমিটি গঠন

পীরগাছায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১০ ভরি স্বর্ণসহ মালামাল লুট

১৬ লাখ টিকা মজুত, বাদ পড়া সব এলাকায় দেওয়া হবে হাম-রুবেলার টিকা

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

মোংলা বন্দর শুধু বন্দর নয়, পূর্ণাঙ্গ শিল্প হাবে পরিণত হবেঃ নৌপরিবহন মন্ত্রী

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ