সিরাজগঞ্জে ট্রাকের ধা'ক্কা'য় স্কুলশিক্ষক নি'হ'ত
২৩ আগস্ট, ২০২৬ এ ১:১২ PM

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোশাররফ হোসেন (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকালে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের শ্যামলীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন শিক্ষক মোশাররফ। পথে শ্যামলীপাড়া নামক স্থানে পৌঁছালে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে শিক্ষক মোশাররফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালের (সাবেক সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
সূত্র: Banglar Alo News
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টায় আটক ৩
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়পুর রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে খেলোয়াড় ও ব্যবসায়ীদের মানববন্ধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অপরাধ নিয়ন্ত্রণে রায়গঞ্জে বাঁশকল ডিউটি পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুর থানা ভবন ও স্থাপনা পরিদর্শন করলেন পুলিশ সুপার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
