শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস

৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৫১ PM

সিরাজগঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জেলি পুশ করা প্রায় ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।

শুক্রবার সকালে উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ হয় বলে জানিয়েছেন রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে জেলি পুশ করা হয়েছিল। অভিযানে জব্দ করা চিংড়ি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, জেলি পুশ করা চিংড়ি বিক্রি ও বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং মাছের বাজারে অনিয়ম বন্ধে মৎস্য অধিদপ্তরের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সূত্র: bdnews24.com

সম্পর্কিত সংবাদ