শাহজাদপুর সংবাদ

শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজের অঙ্গীকার সভাপতি নাজমুল হকের

৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৩২ PM

শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজের অঙ্গীকার সভাপতি নাজমুল হকের

নজরুল ইসলাম :সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য সভাপতি মনোনয়নসহ চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, মাদ্রাসা পরিচালনার জন্য মো. নাজমুল হককে সভাপতি মনোনীত করা হয়েছে। এছাড়া মাদ্রাসার সুপার অথবা ভারপ্রাপ্ত সুপারকে সদস্য সচিব, মো. মামুন রেজাকে অভিভাবক সদস্য এবং মো. ছারোয়ার হোসেনকে সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে।জানা যায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।এদিকে এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মো. নাজমুল হক।তিনি বলেন, সর্বপ্রথম মহান আল্লাহের নিকট শুকরিয়া আদায় করি, সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় আমার পরম শ্রদ্ধেয় অভিভাবক সিরাজগঞ্জের গর্ব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতি। আপনারা জানেন মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, অগ্রগতির বিষয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।এ শিক্ষা উন্নয়ন ধারায় অংশ গ্রহণের সুযোগ করে দেওয়ায় আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরও ধন্যবাদ জানায় জেলা, থানা,ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির নেত্রীবৃন্দ সহ যারা আমার পাশে থেকে সহযোগিতা করেছেন।নব নির্বাচিত সভাপতি বলেন, এ প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। তাই কোনো ধরনের বিভেদ বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে মাদ্রাসাটিকে আরও সুন্দর ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। এজন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।তিনি আরও বলেন, আগামী দিনে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, পরীক্ষার ফলাফল ভালো করা এবং নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া বিধি মোতাবেক সম্পন্ন করার বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করব। দায়িত্ব ৮পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।প্রজ্ঞাপনের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তর ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

The post শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজের অঙ্গীকার সভাপতি নাজমুল হকের appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ