রায়গঞ্জে গাছ পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল যুবকের
৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৬ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পাপ্পু সরকার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার তেলিজানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপ্পু সরকার বগুড়ার শেরপুর উপজেলার এনামুল সরকারের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পাপ্পু সরকার দীর্ঘদিন ধরে ওই গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি নারকেল গাছ পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন।
শুক্রবার সকালে তিনি একই গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে নারকেল গাছ পরিষ্কার করছিলেন। এ সময় গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু, একদিনে আক্রান্ত ১০৫
মুন্সীগঞ্জে মিলছে না সরকারের নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার
‘মাত্র এক মাসের দায়িত্ব দিন, রেলের টিকিট কালোবাজারি বন্ধ করে দেখাব’
রংপুরে ৪ খুনের ঘটনায় সিআইডির পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ মিল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বজ্রপাত রোধে ২৪ বছর ধরে তালবীজ রোপণ করছেন আবুল কালাম আজাদ
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM · karatoa.com.bd
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মজিবুর রহমান লেবু
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে নৌকাবাইচে চ্যাম্পিয়ন বন্যাকান্দি নিউ একতা চ্যালেঞ্জার
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৫ PM · সময়ের কণ্ঠস্বর
শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে কাজের অঙ্গীকার সভাপতি নাজমুল হকের
৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বাসদ নেতা সন্তোষ কুমার বাবুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
৯ অক্টোবর, ২০২৬ এ ৯:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
