সিরাজগঞ্জে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
৫ নভেম্বর, ২০২৬ এ ১০:১০ PM

সিরাজগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৬ (বাসস): জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
গণপতি রায় বলেন, শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। এছাড়াও শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
প্রতিযোগিতায় সাতটি ক্যাটাগরিতে তিনটি বিভাগের মোট ৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
সূত্র: Bangladesh Sangbad Sangstha (BSS)
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
