সিরাজগঞ্জে জাল ওয়ারিশ সনদ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
১৮ আগস্ট, ২০২৬ এ ৫:২৭ PM

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রেহানা খাতুনকে জাল ওয়ারিশ সনদ দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মামলায় হাজিরা দিতে গেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে জমিজমা নিয়ে বিরোধের জেরে নাম জাল করে ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ ওঠে ইউপি সদস্য রেহানা খাতুনের বিরুদ্ধে। এ ঘটনায় শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মজিদ সেখের ছেলে মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন।
মঙ্গলবার মামলার ধার্য তারিখে আদালতে হাজির হলে শুনানি শেষে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল হুদা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ইনামুল হক বলেন, ‘মামলাটি অনেক আগের। আমরা নতুন দায়িত্বে যোগ দিয়েছি তাই ঘটনার সময় কী হয়েছিল, তা বিস্তারিত জানি না।’
শিয়ালকোল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাম বলেন, ‘আজ তার মামলার হাজিরার দিন ছিল। হাজিরা শেষে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হোক।’
ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য উৎপাদনের দায়ে কৃষাণ এগ্রো প্রতিষ্ঠানে সিলগালা
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
হেলমেট ও লাইসেন্স না থাকায় সিংড়ায় ৪ বাইকারকে জরিমানা
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সুজন হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন, রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৩২ PM · রাইজিংবিডি
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বৈষম্য নিরসনে ৪ দফা দাবি
১৮ আগস্ট, ২০২৬ এ ১২:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
