হেলমেট ও লাইসেন্স না থাকায় সিংড়ায় ৪ বাইকারকে জরিমানা
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৪৯ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় সড়ক পরিবহন আইন অমান্য করায় চার মোটরসাইকেল আরোহীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুর ১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযান সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর ৬৬ ও ৯২ ধারায় ৪ জন মোটরবাইকারকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, “সড়কে দুর্ঘটনা রোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হেলমেট পরিধান ও বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিয়ম না মেনে যানবাহন চালালে নিজের পাশাপাশি অন্যদের জীবনও ঝুঁকিতে পড়ে। সড়কে সচেতনতা বৃদ্ধি ও আইন মানার প্রবণতা তৈরি করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
The post হেলমেট ও লাইসেন্স না থাকায় সিংড়ায় ৪ বাইকারকে জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য উৎপাদনের দায়ে কৃষাণ এগ্রো প্রতিষ্ঠানে সিলগালা
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সুজন হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন, রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৩২ PM · রাইজিংবিডি
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বৈষম্য নিরসনে ৪ দফা দাবি
১৮ আগস্ট, ২০২৬ এ ১২:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দক্ষ তাঁতিদের হাতে বেঁচে আছে সিরাজগঞ্জের বিখ্যাত লুঙ্গি
১৮ আগস্ট, ২০২৬ এ ১১:৩১ AM · nagorik tv
