সিরাজগঞ্জে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ PM

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। এ ঘটনায় যাবজ্জীবপ্রাপ্ত আরেক আসামি নিহত সুজনের স্ত্রী পলাতক রয়েছেন। সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে ও নিহতের স্ত্রী উম্মে জামিলা তিথি, শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির (৩৬)।
এই মামলায় দুজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তারা হলেন, পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের পারভেজের ছেলে মো. পিয়াস হোসেন (৩৪) ও শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম রাশেদ (৪২)।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২ জুন সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকিয়ার জের ধরে তার নিজ ঘরে ঘুমের ঔষধ খাইয়ে জবাই করে স্ত্রী উম্মে জামিলা তিথি পালিয়ে যান। পরে নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষী প্রমান শেষে আদালত আজ মঙ্গলবার মামলা রায় ঘোষণা করেন। আদালতের এ রায়কে ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারের লোকজন রায়ে সন্তুষ্ট না হয়ে আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৩০ PM · প্রথম আলো
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অটোচালক হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
৬ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ PM · Alokito Bangladesh
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ১৭
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৯ PM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আড়তে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM · karatoa.com.bd
