সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য আড়তে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। এ ঘটনায় মাছের মালিককে না পেয়ে হেফাজতে থাকা দুই ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। পরে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানা যায়, মাছগুলো ময়মনসিংহ এলাকা থেকে কুতুবের চর মৎস্য আড়তে আনা হয়েছিল। প্রতি কেজি ২শ’ টাকা হিসেবে ২৬ মণ (১ হাজার ৪০ কেজি) মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, পিরানহা মাছ দেশিয় প্রজাতির মাছের জন্য হুমকিস্বরূপ। এটি জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করে এবং দেশীয় মাছের বংশবিস্তার ও অস্তিত্বের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ। জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
