সিরাজগঞ্জে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য উৎপাদনের দায়ে কৃষাণ এগ্রো প্রতিষ্ঠানে সিলগালা
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৫৯ PM

নজরুল ইসলাম:সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী এলাকায় লাইসেন্স ছাড়াই মৎস্য খাদ্য উৎপাদনের অভিযোগে ‘কৃষাণ এগ্রো বিডি’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৭ আগস্ট ২০২৬) সন্ধ্যায় সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু’র নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৮আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, প্রতিষ্ঠানটি মৎস্যখাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স (ক্যাটাগরি-১) ছাড়াই দীর্ঘদিন ধরে মৎস্যখাদ্য উৎপাদন করছিল। লাইসেন্সবিহীন ভাবে মৎস্য খাদ্য উৎপাদনের দায়ে ‘মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন-২০১০’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।তিনি আরও জানান, জানান, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত মৎস্যখাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় জেলা মৎস্য কর্মকর্তা, জেলা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য উৎপাদনের দায়ে কৃষাণ এগ্রো প্রতিষ্ঠানে সিলগালা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
হেলমেট ও লাইসেন্স না থাকায় সিংড়ায় ৪ বাইকারকে জরিমানা
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সুজন হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন, রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ
১৮ আগস্ট, ২০২৬ এ ৩:৩২ PM · রাইজিংবিডি
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বৈষম্য নিরসনে ৪ দফা দাবি
১৮ আগস্ট, ২০২৬ এ ১২:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দক্ষ তাঁতিদের হাতে বেঁচে আছে সিরাজগঞ্জের বিখ্যাত লুঙ্গি
১৮ আগস্ট, ২০২৬ এ ১১:৩১ AM · nagorik tv
