শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে জলপাইয়ের ভালো ফলন, কৃষকের মুখে হাসি

২৬ নভেম্বর, ২০২৬ এ ৭:১৪ PM

সিরাজগঞ্জে জলপাইয়ের ভালো ফলন, কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জে এবার মৌসুমি জলপাইয়ের ভালো ফলন হয়েছে। শীতের আমেজ শুরু হতেই এ জলপাই হাট-বাজারে উঠতে শুরু করেছে। বাজারে দাম ভালো থাকায় এ ফলের চাষিরা খুশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ জেলার ৯টি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের বাড়ির আঙিনা, পতিত জমি ও ভিটেমাটিতে প্রায় ১০২ হেক্টর জমিতে মৌসুমি জলপাইয়ের ভালো ফলন হয়েছে। তবে উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এ ফলের ফলন ও উৎপাদন বেশি হয়েছে।

বছরের নতুন এ জলপাই জেলার বিভিন্ন হাট-বাজারে উঠছে। বিশেষ করে জেলার বাগবাটি, ছোনগাছা, রতনকান্দি, ব্রহ্মগাছা, চান্দাইকোনা, পাঙ্গাসী, নলকা, সোনামুখী ও লাহিড়ী মোহনপুর হাটে এ জলপাই বেশি কেনাবেচা হয়। তবে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাট ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট হিসেবে পরিচিত।

স্থানীয় কৃষকেরা বলছেন, কম খরচে বেশি লাভ হওয়ায় জলপাই গাছের চারা লাগানো হচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাটের পাশের এলাকার সুবর্ণগাতি, হরিনা বাগবাটি, খাগা, ঘোড়াচড়া, কানগাতি, ছোনগাছা, শ্যামপুর, ব্রহ্মগাছা, রতনকান্দি, রাজিবপুর, ইছামতি, বেন্নাবাড়ি, গজারিয়া ও ফুলকোচাসহ এ অঞ্চলের অনেক গ্রাম থেকে চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ওই হাটে জলপাই বিক্রি করতে আসেন। প্রতিবছরই এ হাটে জলপাই কেনাবেচা জমজমাট হয়ে ওঠে।

এ হাটে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা জলপাই কিনতে আসেন। পরে তারা এসব জলপাই বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করেন। এসব কোম্পানিতে জলপাই দিয়ে আচারসহ বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করা হয়। এ ছাড়া এ জলপাই বিভিন্ন স্থানের আড়তেও বিক্রি হয়ে থাকে। আড়ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইকারি দামে জলপাই কিনে স্থানীয় হাট-বাজারে বিক্রি করেন। স্থানীয় পাইকারি ব্যবসায়ীরাও হাট-বাজার থেকে জলপাই কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।

বর্তমানে হাট-বাজারে বিভিন্ন জাতের জলপাই প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। জেলার বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এ হাটে জলপাই কেনাবেচার দৃশ্য দেখতেও আসেন। তাদের অনেকে পারিবারিকভাবে আচার তৈরির জন্য জলপাই কিনে নিয়ে যান।

এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, মৌসুমি জলপাই এখন কৃষিপণ্য হিসেবে পরিণত হচ্ছে। কম খরচে উৎপাদিত এ ফলের চাহিদাও বাড়ছে। বিশেষ করে বাগবাটি হাটে এ জলপাই বিক্রির হিড়িক পড়েছে। কৃষি বিভাগের অনেক কর্মকর্তা এ হাটে জলপাই কেনাবেচা দেখতে যান। এ জলপাই কেনাবেচার দৃশ্য দেখে মনে হয়, এটি একটি বিশেষ কৃষিপণ্য। এ জলপাইয়ের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচির আওতায় কৃষকদের চারা বিতরণ করা হয়। এবার এ মৌসুমি ফলের ফলনও ভালো হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকেরা এখন খুশি বলে তিনি উল্লেখ করেন।

পীরগঞ্জে ভাড়াটিয়াকে জমি ছাড়তে বলায় স্কুলশিক্ষিকা ও মেয়ে প্রহৃত

বিএনপিকে ধ্বংস করবে এ স্বরাষ্ট্রমন্ত্রী, পদত্যাগ দাবি জামায়াত নেতার

সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশের বৃত্তি পেলেন ৮০ শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী

রাজধানী থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪

আলমডাঙ্গায় গৃহবধূকে কুপ্রস্তাব ও প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার ২

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

অগ্নিসন্ত্রাসে আওয়ামী লীগের আসল চরিত্র ফুটে উঠেছে: আইনমন্ত্রী

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ