শাহজাদপুর সংবাদ

গরু-মুরগির প্রেমে সরি, আলোচনায় সিরাজগঞ্জ

২৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৮ PM

গরু-মুরগির প্রেমে সরি, আলোচনায় সিরাজগঞ্জ

প্রিয় মানুষের অভিমান ভাঙাতে কেউ ফুল দেন, কেউ লেখেন চিঠি। আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন। এবার প্রেমিকার মান ভাঙাতে সিরাজগঞ্জ শহরে ব্যানার টাঙিয়ে আলোচনায় এসেছেন এক প্রেমিক। সেখানে নিজেকে ‘গরু’ এবং প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে ক্ষমা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ব্যানারটি দেখা যায়। তবে ব্যতিক্রমী এই উদ্যোগ কে বা কারা নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

ব্যানারের অদ্ভুত সম্বোধন ও ক্ষমা চাওয়ার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাস্যরস ও আলোচনা। বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!’

শাহরিয়ার মোর্শেদ খান নামের আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।’

জান্নাতুল ফেরদৌস স্মৃতি নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘আগে জানলে সিরাজগঞ্জের মানুষের প্রেমে পড়তাম!’ নিজস্ব প্রতিবেদক:

প্রিয় মানুষের অভিমান ভাঙাতে কেউ ফুল দেন, কেউ লেখেন চিঠি। আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন। এবার প্রেমিকার মান ভাঙাতে সিরাজগঞ্জ শহরে ব্যানার টাঙিয়ে আলোচনায় এসেছেন এক প্রেমিক। সেখানে নিজেকে ‘গরু’ এবং প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে ক্ষমা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ব্যানারটি দেখা যায়। তবে ব্যতিক্রমী এই উদ্যোগ কে বা কারা নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

ব্যানারের অদ্ভুত সম্বোধন ও ক্ষমা চাওয়ার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাস্যরস ও আলোচনা। বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!’

শাহরিয়ার মোর্শেদ খান নামের আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।’

জান্নাতুল ফেরদৌস স্মৃতি নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘আগে জানলে সিরাজগঞ্জের মানুষের প্রেমে পড়তাম!’

সূত্র: Dhaka Xpress

সম্পর্কিত সংবাদ