প্রেমিকার অভিমান ভাঙাতে সড়কে ‘স্যরি’ বিলবোর্ড, হাসির খোরাক সিরাজগঞ্জে
২৬ নভেম্বর, ২০২৬ এ ৭:৪২ PM

We’re sorry, this service is currently unavailable. Please try again later.
প্রেমিকার অভিমান ভাঙাতে মানুষ কত কিছুই না করেন। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন। তবে এবার ব্যতিক্রমী এক কাণ্ড ঘটেছে সিরাজগঞ্জ শহরে। প্রিয় মানুষের রাগ ভাঙাতে সড়কে টাঙানো হয়েছে ‘স্যরি’ লেখা একটি বিলবোর্ড। আর এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিলবোর্ডটি দেখা যায়।
বিলবোর্ডে প্রেমিক নিজেকে ‘গরু’ এবং প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে ক্ষমা চেয়েছেন। ভালোবাসার মানুষের অভিমান ভাঙাতে এমন অদ্ভুত ও মজার উপমা ব্যবহার করায় বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
তবে কে বা কারা এই ব্যতিক্রমী বিলবোর্ডটি টাঙিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন। কেউ বিষয়টিকে ভালোবাসার মজার প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ প্রেমিকের এমন ব্যতিক্রমী ক্ষমা চাওয়ার কৌশল নিয়ে কৌতুক করছেন।
ফেসবুক ব্যবহারকারী আসিফ আহমেদ দিগন্ত মন্তব্য করেছেন, ভালোবাসায় অভিমান ও ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই ভালোবাসার সৌন্দর্য।
শাহরিয়ার মোর্শেদ খান মন্তব্য করেছেন, এমন ভালোবাসার ‘গরু’ আর অভিমানী ‘মুরগি’তে ভরে উঠুক সিরাজগঞ্জ। অন্যদিকে জান্নাতুল ফেরদৌস স্মৃতি লিখেছেন, ‘আগে জানলে সিরাজগঞ্জের মানুষের প্রেমে পড়তাম!’
সব মিলিয়ে প্রেমিকার অভিমান ভাঙাতে প্রেমিকের এই ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জের মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে।
সূত্র: Dhaka Today
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে জলপাইয়ের বাম্পার ফলন, কেজি ৪০-৫০ টাকা
২৬ নভেম্বর, ২০২৬ এ ৭:১৪ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত
২৬ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৩ PM · www.dainiksokal.com
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
২৬ নভেম্বর, ২০২৬ এ ৬:৩৪ PM · Sangbad Sarabela
সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
২৬ নভেম্বর, ২০২৬ এ ৬:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
