শাহজাদপুর সংবাদ

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২৬ নভেম্বর, ২০২৬ এ ৬:২৫ PM

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তাশফিকুর ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ দমনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

The post সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ