শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

২৬ নভেম্বর, ২০২৬ এ ৬:৩৪ PM

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সাড়া দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজাত তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: আশরাফুল নাহার মৌসুমী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাজমুন হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান সরকার, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

এ সময় স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

সূত্র: Sangbad Sarabela

সম্পর্কিত সংবাদ