শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা

২০ আগস্ট, ২০২৬ এ ৫:৪৬ PM

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে ক্ষুদ্র কৃষকের স্বচ্ছলতা

সিরাজগঞ্জে এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে গ্রীষ্মকালীন সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এ মৌসুমে বাজারে বিভিন্ন সবজির দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ইতোমধ্যেই বিশেষ করে এ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক অনেক কৃষকের স্বচ্ছলতা ফিরছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে গ্রীষ্মকালীন পটোলসহ বিভিন্ন সবজি চাষে ৮ হাজার ৫শ হেক্টর জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে চাষ করেছেন কৃষকেরা। তবে বেশি চাষ হয়েছে শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়া যমুনা নদীর চরাঞ্চলেও এ চাষাবাদ করা হয়েছে। এ গ্রীষ্মকালীন সবজির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বেগুন, ঢেঁড়স, পটোল, পেঁপে, কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, ডাঁটা, সিম, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, ও মুলা। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ৩ মাস আগে এসব দেশি সবজি চাষ করেছেন কৃষকেরা।

এছাড়া এ জেলার বিভিন্ন স্থানে হাইব্রিড সবজি সারা বছরই চাষ হয়ে থাকে এবং শস্যভান্ডার খ্যাত উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এ সবজি চাষাবাদে লাভবান বেশি হয়েছে। এসব সবজির হাট-বাজারে দামও ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। স্থানীয় কৃষকেরা বলছেন, দফায় দফায় বর্ষণে অনেক সবজির বাগান বিনষ্ট হয়েছে। এ গ্রীষ্মকালীন সবজি চাষাবাদে খরচ কম ও লাভ বেশি। এতে এ অঞ্চলের কৃষকেরা লাভজনক চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন। তবে যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চলে পটোল ও বিভিন্ন সবজি বেশি চাষ হয়েছে। এছাড়া বাড়ির আঙিনা, পুকুরপাড়ে, গ্রামঞ্চলের সরকারি বেসরকারি রাস্তাঘাটের আঙ্গিনায় অনেক সবজির চাষাবাদ করা হয়ে থাকে। এ চাষাবাদে গ্রামঞ্চলের গৃহবধূরাই বেশি রক্ষণাবেক্ষণ করে থাকেন। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামের প্রান্তিক কৃষক রাজ্জাক (৫০) প্রায় ২৮ শতক জমি লিজ নেন এবং এ জমিতে গ্রীষ্মকালীন পটোলসহ বিভিন্ন সবজি চাষাবাদ করেছেন। এ চাষাবাদে তার ব্যয় হয়েছে প্রায় ৯ হাজার টাকা। প্রায় ২ মাস ধরে এ জমি থেকে বিভিন্ন সবজি উৎপাদন শুরু হয়েছে এবং প্রতি কেজি পটোল খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করছেন।

এ সবজি বাগানের ঝিঙ্গা ও বেগুনও বিক্রি করছেন। ইতোমধ্যেই তিনি প্রায় ৮০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন এবং আরো লাখ টাকার সবজি বিক্রি হবে। এ উপজেলার মুনসুমি, খোকশাবাড়ি, ধিতপুর, রঘুরগাতী রাজাপুর, খাগাসহ বিভিন্ন গ্রামঞ্চলে এ চাষাবাদ বাড়ছে। খরচ কম লাভ বেশি এ চাষাবাদে বিশেষ করে ঝুকে পড়েছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। ইতিমধ্যেই অনেক কৃষকের স্বচ্ছলতা ফিরে এসেছে। এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, এবার গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষে কৃষকেরা লাভবান হচ্ছে। এ চাষাবাদে তাদের পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বিশেষ করে চরাঞ্চলের কৃষকেরা বেশি লাভবান হয়েছে। এসব সবজির বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে বলে তিনি উল্লেখ করেন।

সাটুরিয়ায় ইউএনওর পরিচয় দিয়ে প্রতারক চক্রের অপতৎপরতা: সতর্কতার নির্দেশ

জামায়াত সুযোগ পেলে আ. লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হবে: প্রতিমন্ত্রী

দুর্গাপুর পৌরসভায় ভোটের হাওয়া, আলোচনার কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী জামাল উদ্দিন মাস্টার

ভবিষ্যতে সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র পরমাণু হামলা করলে সমান জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুশ শরফে কবিদের বোরদা পুরস্কার প্রদান

বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট বাড়ার শঙ্কা

রাষ্ট্রপতি নির্বাচনে যতরকম প্রস্তুতি প্রয়োজন সব সম্পন্ন করেছি: সিইসি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ