সিরাজগঞ্জে খেজুর রস সংগ্রহেগাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা
৩ নভেম্বর, ২০২৬ এ ৬:১৮ PM

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার তাড়াশ, রায়গঞ্জ, কাজিপুর, শাহজাদপুর খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। গ্রামীণ জনপদে শীতের আগমনী বার্তায় খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে গাছের ডাল ও শাখা-প্রশাখা পরিষ্কার করছেন গাছিরা।জানা যায়, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে হলে প্রথমে খেজুর গাছের মাথা ভালো করে পরিষ্কার করে সাদা অংশ কেটে রোদে শুকিয়ে নিতে হবে। পরবর্তীতে সাদা অংশ আবারও কেটে নলি লাগিয়ে তাতে ছোট-বড় বাসন বেঁধে রস সংগ্রহ করা হয়। উপজেলা বারুহাস ইউনিয়নের রানীদিঘী গ্রামের গাছি হাছেন আলী রস সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বলেন, সাধারণত কার্তিক মাসে রস সংগ্রহের জন্য গাছগুলো প্রস্তুত করতে হয়। তবে শীতের আগমনের জন্য এবার একটু আগেই গাছ প্রস্তুত করছি। একটা গাছকে ডাল পালা কেটে প্রস্তুত করতে কয়েকদিন সময় লাগে। রস সংগ্রহের জন্য সাধারণত মাটির হাড়ি ব্যবহার করা হয় এবং হাড়ির ধারণ ক্ষমতা ৬ থেকে ১০ লিটারের মতো হয়। রসকে ভালো রাখার জন্য হাড়ির ভিতরে চুনের প্রলেপ দেয়া হয়। তবে যে গাছের কাঁচা রস খাওয়া হয়, সে গাছের হাড়িতে কোন চুন দেয়া হয় না। তিনি আরও বলেন, একটা গাছ থেকে দুই-তিন মাস রস পাওয়া যায়গাছ ভেদে প্রতিদিন ১ থেকে ১০ কেজি পর্যন্ত রস পাওয়া যায়। গাছ থেকে রস সংগ্রহের একটা নিয়ম আছে। প্রথম ৩ দিন রস সংগ্রহের পর পরবর্তী ৩ দিন গাছ থেকে রস সংগ্রহ করা যাবে না। বিকেল ৩টা থেকে রস সংগ্রহের জন্য গাছে গাছে হাড়ি বাঁধা হয়। পরদিন কুয়াশা ঘেরা ভোররাত অর্থাৎ ৫/৬ টা থেকেই শুরু হয় আমাদের রস সংগ্রহের কাজ।রায়গঞ্জের খেজুর রস সংগ্রহকারী অপর গাছি জাহিদুল জানান, এখন আর বেশি গাছ পাওয়া যায় না। একেকজন ২০ থেকে ৩০টির মতো গাছ থেকে রস করে। এর মধ্যে দুই একজনের নিজের কিছু গাছ থাকলেও বাকি সবারই অন্যের গাছ থেকে রস সংগ্রহ করতে হয়। প্রতিটি গাছের জন্য গাছের মালিককে দিতে হবে ৭/৮ কেজি লালি গুড় অথবা ১ হাজার টাকা করে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা ….জানান, উপজেলায় বিভিন্ন এলাকায় খেজুর গাছ রয়েছে। খেজুর গাছের জন্য বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। কৃষি বিভাগ কৃষকদের বাড়ির আশপাশ, জমির আইল, পুকুরপাড় এবং সড়কের ধারে খেজুর গাছ লাগানোর পরামর্শ দিয়ে থাকেন। পরিত্যক্ত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে খেজুর বাগান গড়ে তোলা হলে কৃষকেরা গুড় উৎপাদন করে আরো বেশী লাভবান হবে বলে তিনি জানান।
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ দিন বদলাচ্ছে। রুচিশীলতা, সহজলভ্যতা ও দামে কম জিনিসের ওপর মানুষের আস্থা বাড়ছে। একারণে অতীতের ঐতিহ্যবাহী অনেক জিনিসই এখন বিলুপ্তির পথে। এমনি ক্ষয়িষ্ণু […]
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় যমুনা নদীর চরাঞ্চলে বাড়ছে কালোজিরার চাষ। ঔষধি গুণাগুণসমৃদ্ধ মসলাজাতীয় এ বীজ থেকে তেল পাওয়া যায়। এছাড়া এর ফুলের মধু […]
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদরে ৩৬ মণ মুরগির পচা মাংস সংরক্ষণ ও বিক্রির দায়ে দুজনকে ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পচা মাংস […]
সূত্র: Daily Nabochatona
সম্পর্কিত সংবাদ
তালাকের দুই মাস পর প্রেমিকের বাড়িতে ফিরলেন তরুণী
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ; বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
