সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:১২ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :‘এ শহর আমার, আপনার, সবার—আসুন, শহরকে সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের যমুনা নদীর কোলঘেঁষা পৌর শিশু পার্কে এ সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার।তিনি স্বেচ্ছাসেবীদের উদ্দেশে বলেন, শহর আমাদের সবার। তাই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার। এ কাজে শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনের ওপর নির্ভর না করে সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।মতবিনিময় সভায় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বেচ্ছাসেবীদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, আব্দুস সাত্তার ফাউন্ডেশন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি সিরাজগঞ্জে বৃক্ষরোপণ, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এবং অসহায় মানুষকে স্বাবলম্বী করতে রিকশা-ভ্যান অনুদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।এ সময় আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন
১৪ নভেম্বর, ২০২৬ এ ৮:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জাতীয়তাবাদী ছাত্রদল
১৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনায় আধুনিক কসাইখানা উদ্বোধন করলেন- এমপি শিমুল বিশ্বাস
১৩ নভেম্বর, ২০২৬ এ ১১:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪
১৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
