শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে আগামীকাল সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা

২৯ অক্টোবর, ২০২৬ এ ১:৪২ PM

সিরাজগঞ্জে আগামীকাল সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা। পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, মানবিকতা ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।শুক্রবার সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার-৩ চায়না বাঁধ এলাকায় এ মিলনমেলা অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আয়োজনে অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), পিপিএম।এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার।মিলনমেলাটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করবেন সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব আলী, সুখ পাখি রেড লাভের সমন্বয়ক রাসেল রহমানসহ বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা।আয়োজকদের প্রত্যাশা, এ মিলনমেলার মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগ আরও গতিশীল হবে।মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে আয়োজিত এ মিলনমেলা স্বেচ্ছাসেবীদের জন্য একটি অর্থবহ মিলনমঞ্চ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।আয়োজকদের প্রত্যাশা, পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যের বন্ধনে মিলনমেলাটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

The post সিরাজগঞ্জে আগামীকাল সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে আগামীকাল সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা | শাহজাদপুর সংবাদ