বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খায়রুল এনাম ফিরোজ
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:০৮ PM

মো: আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অবস্থিত বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন জনাব এস এম খায়রুল এনাম ফিরোজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী বুধবার ২৮ অক্টোবর ২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে এস এম খায়রুল এনাম ফিরোজ কে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ জাহিদুল ইসলাম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শিক্ষা বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়, ২৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি টি অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
The post বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খায়রুল এনাম ফিরোজ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, মারধর ও হত্যার হুমকির অভিযোগ
২৯ অক্টোবর, ২০২৬ এ ৩:৫৮ PM · Daily Tritiya Matra
ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে দুর্ভোগে যাত্রীরা
২৯ অক্টোবর, ২০২৬ এ ৩:২১ PM · Sarabangla
সলঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,বর্নাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
