ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে দুর্ভোগে যাত্রীরা
২৯ অক্টোবর, ২০২৬ এ ৩:২১ PM

সিরাজগঞ্জ: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সিরাজগঞ্জের যাত্রীরা। ঢাকা ও উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিরাজগঞ্জের বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা দ্রুত উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে রেলপথে ডাবল লাইন নির্মাণের দাবি জানান তারা।
সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শেষ করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে। তিনি বলেন, রেলপথে ডাবল লাইন নির্মাণ না হওয়া পর্যন্ত এ ধরনের দুর্ভোগের স্থায়ী সমাধান কঠিন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সায়দাবাদ স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। এ ছাড়া ইব্রাহীমাবাদে সিল্কসিটি এক্সপ্রেস সকাল ১০টা ১০ মিনিটে এবং বনলতা এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনগুলোর চলাচলে বিলম্ব হয়েছে। এতে যাত্রীদের অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে।
দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা এবং ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, মারধর ও হত্যার হুমকির অভিযোগ
২৯ অক্টোবর, ২০২৬ এ ৩:৫৮ PM · Daily Tritiya Matra
সলঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,বর্নাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খায়রুল এনাম ফিরোজ
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
