সিরাজগঞ্জে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, মারধর ও হত্যার হুমকির অভিযোগ
২৯ অক্টোবর, ২০২৬ এ ৩:৫৮ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্নয়ন প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য সরোয়ার হোসেনকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সোনাখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। তাঁকে হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগও করেছেন সরোয়ার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভূঁইয়াগাঁতী এলাকায় খোলা বার্তা অনলাইন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরোয়ার জানান, চলতি অর্থবছরে ১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করেন তিনি। ওই কাজের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার ইউনিয়ন পরিষদে তাঁকে মারধর ও লাঞ্ছিত করা হয়। পরে হত্যার হুমকিও দেওয়া হয়। তাঁর দাবি, প্রকল্পের বিল দেওয়া হলেও এখনো চেক পাননি।
এ ঘটনায় মঙ্গলবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে সিরাজুল ইসলাম তোতা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন। স্থানীয় বিএনপি নেতারা বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলেও জানান তিনি।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
দৈনিক তৃতীয় মাত্রা রেজিস্ট্রার্ড অফিস: পল্লবী, মিরপুর-১২, ঢাকা। বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সভাপতি সম্পাদক মন্ডলী। ফরিদ আহমেদ রিপন, উপদেষ্টা সম্পাদক। সম্পাদক রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত। (নিউজ) ই-মেইল: [email protected], (সিভি) ই-মেইল: [email protected], ভিডিও নিউজ ই-মেইল[email protected] [email protected], ফোন: ০১৭১১-১৫২৭৬৯, নিউজ রুম ০১৭৮৮-৯৯৯৯৬২
সূত্র: Daily Tritiya Matra
সম্পর্কিত সংবাদ
ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে দুর্ভোগে যাত্রীরা
২৯ অক্টোবর, ২০২৬ এ ৩:২১ PM · Sarabangla
সলঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,বর্নাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খায়রুল এনাম ফিরোজ
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
