সিরাজগঞ্জে আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিএনপির কর্মসূচি
১৮ নভেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জে পৃথকভাবে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস ও কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহিদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেলের বহরটি যাত্রা শুরু করে। পরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। এরপর মুলিবাড়ী চেকপোস্ট ও সদানন্দপুর হয়ে পুনরায় কামারখন্দে ফিরে শোডাউনটি শেষ হয়।এ সময় আব্দুল্লাহ আল কায়েস বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।অন্যদিকে, একই দিন বিকেলে জেলা যুবদলের উদ্যোগে সিরাজগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩
হিলিতে ট্রেনের যাত্রাবিরতি নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ
শেরপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল
ঘূর্ণিঝড় ‘আকভান’: সবশেষ জানা তথ্যে অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ ও বাড়িঘরে লুটপাট: ১০ ককটেল উদ্ধার, আটক ৫
সূত্র: এইমাত্র
সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় হাটিকুমরুলে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
১৮ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বালিতে বিশ্বজয় সিরাজগঞ্জের তরুণদের, রোবোটিক্সে বিশ্বসেরা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণে সভা
১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
৭০% ইংলিশ মিডিয়াম স্কুলের যথাযথ অনুমোদন নেই: সংসদে শিক্ষামন্ত্রীর তথ্য
১৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৮ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে চামড়া পোড়ানোর কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ৬০ হাজার টাকা জরিমানা
১৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৯ PM · karatoa.com.bd
